
সিলেটের বিশ্বনাথে বন্যায় কবলিত মানুষ বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয়ন কেন্দ্র হিসেবে আশ্রয় নিতে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও দেলোয়ার হোসেন সুমন অর্ধশত বন্যার্তীদের আশ্রয় না দিয়ে পানি, বিদ্যুৎ, বাথরুম বন্ধ করে চলে যান। বৃহস্পতিবার (২০ জুন) রাতে এঘটনাটি ঘটে। পরে এলাকাবাসী এসে তাদের কাদিপুর শাহজালাল পল্লী পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যান।
এবিষয়ে জানতে চাইলে বানবাসী নিপা বেগম, শ্রমিক নেতা সুন্দর আলী, ইউনুছ আলী ও নিবন্ধ বিকাশ বলেন, আমরা পানি বন্ধী হওয়ায় আমরা পরিবার নিয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নিলে স্বাস্থ্যকর্মকর্তা টিএইচও দেলোয়ার হোসেন সুমন এসে বিদ্যুৎ, পানি, বাথরুম বন্ধ করেন এবং আমাদের বিভিন্নভাবে হুমকী প্রদান করেন। শিশুরা পানির জন্য যখন কান্না করে তখন তাদেরকে বাধ্য হয়ে বন্যার পানি খাওয়ানো হয়। আমরা তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্যের সাহায্য নিলে তিনি ও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় আমরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাদিপুর শাহজালাল পল্লী পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী বলেন, দেলোয়ার হোসেন সুমনের উপর আনিত অভিযোগ সত্য, তিনি আমাকে বলেন বন্যার্তীদের নিয়ে চলে যেতে।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিবুর রহমান সুইট বলেন, আমি এলাকা পরিদর্শন করেছি। উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা দেলোয়ার হোসেনের সুমনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও দেলোয়ার হোসেন সুমন বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বক্তব্য দিতে অপারকতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :