বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ৪:২০ অপরাহ্ন /
বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে মাদরাসাপড়ুয়া কিশোরী মেয়ে (১৭)-কে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া (৪২) নামের এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ধর্ষিতা উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের এক হত-দরিদ্র পরিবারের মেয়ে ও স্থানীয় এক মাদরাসার ছাত্রী। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা করার পরপরই থানা পুলিশের একটি দল সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে অভিযান চালিয়ে সেলিম মিয়া (৪২)-কে গ্রেফতার করে। ধর্ষক সেলিম মিয়া সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের বাসিন্দা। ধর্ষক সেলিম মিয়া ৩ সন্তানের জনক বলে জানা গেছে।

পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের দরিদ্র এক পরিবারের কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে আসছে। রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ওই কিশোর ভর্তি হয়। এতে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক সেলিম মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। গত বুধবার ওই কিশোরী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকসায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষিতা কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর ধর্ষক ধর্ষিতার চাচাত ভাইয়ের সঙ্গে বিষয়টি টাকা লেনদেনের মাধ্যমে শেষ করতে চায়। কিন্তু ধর্ষিতার চাচাত ভাই এ বিষয়টি স্থানীয় এক মুরব্বিকে অবহিত করেন। পরে ওই মুরব্বিসহ ধর্ষিতার পরিবার থানায় পুলিশ ঘটনাটি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ মামলার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।