বাল্যবিবাহ, মাদক ও কিশোর গ্যাং বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন /
বাল্যবিবাহ, মাদক ও কিশোর গ্যাং বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

সালমান হোসেন-জুড়ী উপজেলা প্রতিনিধিঃ

জুড়ীতে বাল্যবিবাহ, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জুড়ী হযরত শাহখাকী মাদরাসায় হল রুমে, মাদরাসার শিক্ষক ছাত্র ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

হযরত শাহখাকী  আলেয়া মাদরাসার প্রধান শিক্ষক, ইয়াকুব  আলীর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,তিনি বলেন, “বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। এর মাধ্যমে একটি কিশোরী শিক্ষাজীবন হারিয়ে ফেলে এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে। একইভাবে মাদক এবং কিশোর গ্যাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ০৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ড সদস্য জাকির মনির, সংরক্ষিত মহিলা আসন ১ এর মহিলা সদস্য রোসনা বেগম ও অত্র মাদরাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্ধ উপস্তিত ছিলেন। 

অনুষ্ঠানে আলোচকরা বাল্যবিবাহ রোধে আইনের কঠোর প্রয়োগ, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।