প্রবাসী দাদু ভাইল ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বনাথে শীতকালীন পিঠা উৎসব


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন /
প্রবাসী দাদু ভাইল ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বনাথে শীতকালীন পিঠা উৎসব

প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৮ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার নিজ বাড়িতে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

শীতকালীন ওই পিঠা উৎসবে ১৩টি স্টলের মাধ্যমে বাহারী রকমের শীতকালীন পিঠা নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও নারী উদ্যোক্তাগণ অংশগ্রহন করেন এবং আরোও ২টি স্টলের মাধ্যমে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে এলাকার প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রæপ নির্ণয় ও  স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের পরিচালনায় অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ। উৎসবে বাউল গান পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী প্রমা রাণী সরকার। শীতকালীন ওই পিঠা উৎসবে আগত স্টলগুলো ও অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।