
ডেস্ক নিউজ:: সিলেটের বিশ্বনাথ উপজেলার লতিফিয়া আইডিয়াল সোসাইটির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় হযরত আবু হুরায়রা (রা:) দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদ্রাসার হল রুমে সোসাইটির সভাপতি ইলিয়াস আল মুবিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআনে পাক তেলাওয়াত করেন সোসাইটির সদস্য আব্দুল আমিন ও কাসিদা পরিবেশন করেন নাহিদ খান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগীবিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. দয়াল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা মুফতী আব্দুল মুমিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বার মো: শামিম আহমদ, লতিফিয়া আইডিয়াল সোসাইটির সম্মানিত উপদেষ্টা মাষ্টার আনছার আহমদ, উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম,কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুসাব্বির।
উপস্থিত ছিলেন লতিফিয়া আইডিয়াল সোসাইটির সাবেক সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মো: আজাদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ হৃদয় রেদওয়ান, সাবেক সভাপতি জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি হাফিজ আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুহেল। সকাল ৯ ঘটিকা থেকে শুরু হওয়া কার্যক্রমে ওয়ার্ডের সকল মসজিদ, স্কুল ও মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়।
আপনার মতামত লিখুন :