ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে -ইলিয়াসপত্নী লুনা


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন /
ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে -ইলিয়াসপত্নী লুনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগনের নেতা এম. ইলিয়াস আলী সিলেট-২ আসনের এমপি নির্বাচিত হওয়ার পরে তাঁর ৫ বছরে ওই জনপদে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়ে ছিলেন, এরপর থেকে ওই আসন অবহেলিত রয়েছে। জনগনের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করার জন্যই এম. ইলিয়াস আলীর নাম মানুষের হৃদয়ে রয়েছে। আর আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। দেশ নায়ক তারেক রহমানের ৩১দফায় একটি সুন্দর দেশ গড়ার পরিপূর্ণ রোডম্যাপ রয়েছে। তাই তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে ঘরে ঘরে যেতে হবে।

তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের নয়াবাজারে ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বিশ্বনাথ ও ওসমানী নগরের রাস্তাঘাট সংস্কারের জন্য আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে। আর একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এব্যাপারে সবাইকে স্বজাগ থাকতে হবে। এক পক্ষটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে আমাদেরকে।

বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।