ধর্মের নামে বিভাজন নয়, সহাবস্থান রেখেই এগিয়ে যেতে হবে -বিশ্বনাথে লুনা


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন /
ধর্মের নামে বিভাজন নয়, সহাবস্থান রেখেই এগিয়ে যেতে হবে -বিশ্বনাথে লুনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ধর্মের নামে বিভাজন নয়, বরং ধর্মীয় সহাবস্থানই রেখেই এগিয়ে যেতে হবে আমাদেরকে। কারণ বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বসবাস করেন। তাইতো এখানে আমাদের ধর্মীয় উৎসবগুলো কেবল এক ধর্মের নয়, বরং তা সবার মাঝে আনন্দ ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। তাইতো দুর্গা পূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও তা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আর দেশকে সত্যিকারের শান্তি ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হলে সকল ধর্ম-বর্ণের মানুষকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শারদীয় দুর্গোৎসব চলাকালে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতায় বিশ্বাস করে। তাইতো জাতির জনজীবনে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করে আসছে বিএনপি। দেশ আজ সংকটাপন্ন সময়ে রয়েছে। এ সময় আমাদের পারস্পারিক সহযোগিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে ঐক্যবদ্ধভাবে আরোও শক্তিশালী করতে হবে। দুর্গা পূজা মন্ডপগুলো পরিদর্শনকালে বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।