দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করছেন, বিশ্বনাথে হুমায়ুন কবির


alochitosnp07 প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন /
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করছেন, বিশ্বনাথে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী আমি ব্যক্তিগতভাবেও উদ্যোগ নিয়েছি। বাজেট বরাদ্দ আসার পর আমরা সবাই মিলে জনস্বার্থে এসব কাজ বাস্তবায়ন করব।
সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ২শত জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
বাসিয়া নদীর সীমানা নির্ধারণ না করেই খনন কাজ শুরু করা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রশাসন ও জেলা প্রশাসকের (ডিসি) সাথে আলোচনা হয়েছে। নদীর সীমানা নির্ধারণের বিষয়টি খনন প্রকল্পের ফান্ডের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। নদীর পানি কমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ শুরু করা হবে। এছাড়া সঠিক রেজুলেশনের মাধ্যমে নদীকে অবৈধ দখলমুক্ত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও স্পষ্ট করে বলেছেন যে, পরিবেশ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত ঢাকার দুতাবাস ও বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল- মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।
এসময় উপস্থিত ছিলেন, বিশ^নাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ^নাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ^নাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ^নাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।