
সালমান হোসেন-জুগী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ৪০ দিনব্যাপী নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী,শনিবার ২৮ জুন ফুলতলা রোডস্থ বিশ্বনাথপুর ফাউন্ডেশন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে
সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের ট্রধান পরিচালক ডাঃ আল আমিন আহমদ এর সভাপতিত্বে, মাওলানা কামরুল ইসলাম এর সঞ্চালনায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া বাজার আহমদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খাঁন।
বিশেষ অতিথিঃ সদর ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাজী মাছুম রেজা,হাফিজ রায়হান আহমদ,মাওলানা মাকসুদ জুনেদ,মাওলানা জাহাঙ্গীর হোসেন সরকার,হাফিজ হুসাইন আহমদ,নজরুল ইসলাম সহ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান উপস্থিতি।
৪০ দিনব্যাপী নামাজ আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট,একটি পেয়ারা গাছ ও নগদ অর্থ চার হাজার টাকা করে ১৪ জনের মধ্যে বিতরণ করা হয়।বিতরণ শেষে প্রধান অতিথি দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়েছে।
আপনার মতামত লিখুন :