
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে শাহাপুর যুব কল্যাণ পরিষদ এর কার্যালয় উদ্বোধন ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান ০৮ ফেব্রুয়ারী, শনিবার, বাদ মাগরিব, স্থানীয় শাহাপুর শাহাগঞ্জ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহাপুর যুব কল্যাণ পরিষদ এর সভাপতি মেহেদী হাসান ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর প্রধান পরিচালক ডাঃ আল আমিন তালুকদার, পরিচালক সাইদুর রহমান পাবেল, সালমান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি হাজী তবারক আলী, হাজী লেচু মিয়া, হাজী, শফিক মিয়া, আব্দুস শুকুর, লোকমান হোসেন, বদই মিয়া, ইয়াছিন আলী, ময়নুল ইসলাম লিটন, শামছুল ইসলাম স্বপন, আব্দুর রহিম, অজুদুর রহমান টিপু, ইমরুল ইসলাম, ফরহাদ উদ্দিন, রুবেল আহমদ।
পরিষদের সদস্যদের মধ্যে, দেলওয়ার হোসেন সাদিক, জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম রিমন, সুবল বিশ্বাস, সুজেল আহমদ, তরিকুল ইসলাম আবু, মান্না আহমদ, মাছুম উদ্দিন রিমন, শিবলু আহমদ, রনি হাসান, এনামুল ইসলাম, সাহেদ আহমদ, আবু সাঈদ, কামরুল হাসান, নাহিদ আহমদ প্রমূখ।
আপনার মতামত লিখুন :