জুড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়


alochitosnp07 প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ৭:২১ অপরাহ্ন /
জুড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

সালমান হোসেন-জুগী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে নব প্রতিষ্ঠিত “নিউ এ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুর ১২ ঘটিকায় প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্টিত শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মোঃ তাজুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন এবং অত্যাধুনিক ডিজিটাল মেশিনে দক্ষ কারিগরের মাধ্যমে সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তাছাড়া দরিদ্র শ্রেণির রোগীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবুর রহমান, পরিচালক দিলীপ দাস, পরিচালক নাজমুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- জুড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন ফুলতলা সড়কে ব্যারিস্টার মার্কেটে অবস্থিত “নিউ এ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টায় শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মিছবাউর রহমান।