
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে অহনা পাল মনিষা। মেরিট কেয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে অংশগ্রহণ করে অহনা পাল মনিষা ।
সে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের বিশ্বনাথ পুরান বাজারের বীনা ম্যানশনের স্বত্তাধীকারী ও বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার পাল ও রিক্তা রানী পাল দম্পতির মেয়ে। তারা বিশ্বনাথ পৌর এলাকার বাসিন্দা।
অহনা পাল মনিষা তার এই ফলাফলের জন্য তার বাবা-মা, পরিবার ও সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভবিষ্যতে দেশ ও দেশের অসহায় মানুষের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার কাছে দোয়া ও আর্শিবাদ প্রত্যাশা করেছে মনিষা।
আপনার মতামত লিখুন :