খেলাধুলাই পারে যুব-সমাজকে সকল অপরাধথেকে দূরে রাখতে : মুমিন খান মুন্না


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন /
খেলাধুলাই পারে যুব-সমাজকে সকল অপরাধথেকে দূরে রাখতে : মুমিন খান মুন্না

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক মুমিন খান মুন্না বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। এই যুব-সমাজই আজ বাংলাদেশের কান্ডারি। বাংলাদেশকে একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। তিনি বলেন, একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে দূরে রাখতে।’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সিলেটের গ্রীণবাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যকার বেলাল আহমদ মুরাদ ও সদস্য বিপ্লব কুমার এষ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।
উদ্বোধনী ম্যাচে সুপার স্টার ক্রিকেট ক্লাবকে ১০১ রানে হারিয়ে বিজয়ী হয় তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব।