খাজাঞ্চিতে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন /
খাজাঞ্চিতে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে

মো. সায়েস্তা মিয়া

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এবার ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক ভাবে নাম তালিকাভুক্ত করেছে।

মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪ টি বিষয়ে সকাল ১০ ঘটিকায় পরীক্ষা শুরু হয়ে একটানা ৪ ঘন্টায় সমাপ্ত হবে। খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ ঘটিকার আগে প্রবেশ পত্র সহকারে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকতে বৃত্তি আয়োজন ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে বৃত্তি আয়োজন কমিটির পক্ষ থেকে। এছাড়া প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক, অতিথি বৃন্দের সহযোগিতা ও উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করার ও আহবান জানিয়েছেন মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির প্রধান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।