২৬শে মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়নে আলোচনা সভা


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ১:০৯ অপরাহ্ন /
<strong><a href=২৬শে মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়নে আলোচনা সভা">

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের উদ্দেগ্যে ২৬শে মার্চ ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২৬শে মার্চ রবিবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল মুমিন মামুন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এক বক্তব্যে সভাপতি ছয়ফুল হক বলেন,  ১৯৭১-এর ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের জনগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বে অস্থায়ী সরকারের অধীনে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।

বাঙালি জাতির অধিকার আদায়ের এই ধারাবাহিক সংগ্রামে জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুই বার ফাঁসি কাষ্ঠের মুখোমুখি হয়েছেন, অসংখ্য মিথ্যা মামলায় অসংখ্যবার কারাবরণ করার পরও স্বাধীনতা অর্জনের প্রশ্নে আপোস করেননি। তিনি বাংলার মানুষকে দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা, একটি মানচিত্র, জাতীয় সংগীত, সংবিধান, বিশ্বের বুকে গর্বিত পরিচয়।

উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ত্রান সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, শ্রমিকলীগ নেতা ও বিশ্বনাথ হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, পৌর আওয়ামী লীগ এর সদস্য জাবেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুহেল খান। বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি রাফসান মিয়া, রাজু চৌধুরী।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ আহবায়ক মোঃ ফয়জুল ইসলাম জয়।