১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা- বিশ্বনাথে ইলিয়াসপত্নী লুনা


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ১১:২৮ অপরাহ্ন /
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা- বিশ্বনাথে ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্ঠা, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর বলেছেন, ওসার এমডি তাসকিন বিদেশে টাকা পাচার করে সরকার এগুলো দেখেও দেখে না, তদন্তর নামে তদন্ত হয়, সুতরাং পরে আর কোন তথ্য পাওয়া যায় না। এভাবে দেশ চলতে পারে না। তিনি বলেন আমাদের বিদেশে কোন বাড়ী গাড়ী নাই, আমাদের যাওয়ার জায়গা নাই। আমরা যারা বাংলাদেশী বা বাংলাদেশে থাকবো তাদেরকে লড়াই করে থাকতে হবে। আজকে মানুষের কথা বলার অধিকার নেই। মানুষের ভাতের অধিকার চাইতে গেলে তাদেরকে জেলে নিয়ে যায় তারা মামলা দেয়। সরকারের বিরুদ্ধে কথা বলতে দেয় না। সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অত্যাচার নির্যাতন করে। স্বাধীন দেশে এভাবে চলতে দেওয়া যায় না, তাই কোন জাতিই আন্দোলন ছাড়া কোন কিছু বাস্তবায়ন হয় না। তাই আমাদের এমনভাবে আন্দোলন করতে হবে যেন সরকার বাধ্য হয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, যার অধিনে নির্বাচন সফল হয়। তিনি আরো বলেন, এই সরকারের আমলে আজ ১১ বছর ধরে এম. ইলিয়াস আলীসহ বিএনপি’র ৭শত নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে। ক্রসফায়ার ও মামলা হামলার স্বীকার হয়েছেন আরো অসংখ্য নেতাকর্মী। এদের কাছে বিচার চেয়ে লাভ নেই। যারা গুমের সাথে জড়িত থাকে তাদের কাছে বিচার চেয়ে কি লাভ? তিনি শনিবার (১৫ এপ্রিল) বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদের নিজ উদ্যোগে সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীর গুমের প্রতিবাদে ১০ দফা দাবিতে ইফতার পূর্ব প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। পৌর বিএনপি’র সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।