
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুর্বপাড়া নোয়াগাও গ্রামের কৃতি সন্তান, পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ছাতক সোনালী বাংলাবাজার ম্যানেজিং কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শফিক মিয়া সুইন্ডন বাংলাদেশ এসিসোয়েশনে বিপুল উতসাহ আর উদ্দিপনার বিশাল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন। রোজ প্যানেল থেকে নির্বাচন করে আলহাজ্ব শফিক মিয়া পেয়েছেন ৫৮৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ২৬০ টি ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংকিপ্ত আলাপচারিতায় আলহাজ্ব শফিক মিয়া বলেন, আমি প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। যেহেতু আমার প্যানেল থেকে আমি এত বিপুল পরিমান ভোটে নির্বাচিত হয়েছি।আমি আমার বাংলাদেশিদের জন্য কাজ করে যেতে চাই। এবং আমার সুইন্ডনে বসবাসরত যে সকল বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আমি তাদের পাশে থাকব। এবং এই নির্বাচন করতে গিয়ে যারা আমাকে ব্যাপক সময় দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে চিরঋণী। সকলেই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য আলহাজ্ব শফিক মিয়া দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর ছোট ভাই। এবং তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন জায়গায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :