
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি সোমবার (৩ নভেম্বর) দেশের ২৩৭টি আসনে তাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেছে।
ঘোষিত প্রাথমিক তালিকায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তাহসিনা রুশদীর লুনা। তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের এই প্রাথমিক তালিকাটি পড়ে শোনান। এই ঘোষণার মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রস্তুতি পর্বের প্রথম ধাপ সম্পন্ন করলো।
আপনার মতামত লিখুন :