
শাহ ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহনে সম্পন্ন হয়েছে ‘১ম শাহ ফাউন্ডেশন গাফলা টুর্ণামেন্ট-২০২৫ইং’। প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বৃহৎ ক্রীড়া প্রতিযোগীতায় যুক্তরাজ্যের ‘ওল্ডহ্যাম, ম্যানচেস্টার, রচডেল, ব্রাডফোর্ড’সহ বিভিন্ন এলাকার ১২০টি দল ওই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্ণামেন্টের আয়োজক আবুল কালাম শাহ বলেন, প্রবাসে থেকে বাঙালীদের ‘ঐক্য, আনন্দ ও খেলাধুলার চেতনা’ ছড়িয়ে দিতে ওই টুর্ণামেন্ট অন্যন্য ভ‚মিকা পালন করবে। সকলের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকলে শাহ ফাউন্ডেশন প্রবাসী সমাজে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে আরো ব্যাপক ভ‚মিকা রাখবে। আর আমাদের আয়োজিত টুর্ণামেন্টটি সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহনকারীদের’সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :