মাহে রমাদ্বান শীর্ষক আলোচনা ইফতার সামগ্রী ও ক্যালেন্ডার উন্মোচন সম্পূর্ণ


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন /
মাহে রমাদ্বান শীর্ষক আলোচনা ইফতার সামগ্রী ও ক্যালেন্ডার উন্মোচন সম্পূর্ণ

বাংলাদেশ আনজুমানে তালামীয ইসলামিয়া ৮ নং দশঘর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদ্বান শীর্ষক আলোচনা ইফতার সামগ্রী ও ক্যালেন্ডার উন্মোচন সম্পূর্ণ।

২৬ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার দুপুর ৩.০০ ঘটিকার সময়, উজ্জ্বল মিয়া’র সভাপতিত্বে ও সুমন আহমদের সঞ্চালনায় দশঘর দারুল কোরআন আলিম মাদরাসা হল রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্টানে শুরুতে কুরআন তিলাওয়াত করেন, হাফিম আহমেদ, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন জামিল আহমেদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃশামসুল ইসলাম ইকবাল। এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাত্র সমাজের জন্য আশীর্বাদস্বরূপ, ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা অনুযায়ী পরিচালনা করার অন্যতম মাধ্যাম, এই অনুষ্টান যারা করেছেন ও যারা সহযোগিতা করেছেন সবাই কে আল্লাহ যেন উত্তম জাযা দান করেন,আমিন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ উপজেলা শাখার সভাপতি হা. শুয়াইবুল ইসলাম ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ উপজেলা শাখার সেক্রেটারি হা.সাব্বির হোসেন সহ প্রমুখ।