মহান বিজয় দিবসে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন /
মহান বিজয় দিবসে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের (শহীদ বীর মুক্তিযোদ্ধা) প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ক্লাবের নেতৃবৃন্দ এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক সভাপতি তজমুল আলী রাজু, সদস্য সফিকুল ইসলাম সফিক, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ এবং শিক্ষানবিস মোস্তাক আহমদ প্রমুখ।