ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৯তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষে শিশুদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন /
ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৯তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষে শিশুদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: `সাধুগণের পরিত্রাণ দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই’ শ্রীকৃষ্ণের এই বাণী সামনে রেখে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন। এর লক্ষ্যে বিশ্বনাথ জানাইয়া বিশ্বরূপ মডেল মন্দিরে শিশুশিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২০শে ভাদ্র ১৪৩০ বাংলা ৭ই সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সকাল ৮ ঘটিকায় মঙ্গলঘট স্থাপন, সকাল ১১ ঘটিকায় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ, দুপুর ২:৩০ মিনিটে জলপ্রসাদ বিতরন, দুপুর ৩ ঘটিকায় ছোট সোনামণিদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে থাকছে গীতা শ্লোক আবৃত্তি , ভক্তিমূলক গান ও নৃত্য প্রতিযোগিতা।


প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আগ্রহী শিশু শিল্পীদের নাম ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর এর মধ্যে রবিন ইলেকট্রিক, এস কে ইলেকট্রিক অথবা অঙ্গন ফার্মেসীতে লিপি বদ্ধ করতে হবে। এবং সন্ধ্যা ৭ ঘটিকা হতে ৮ ঘটিকা পর্যন্ত সন্ধ্যা আরতি, রাত ১০ ঘটিকা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত নাটিকা (মথুরার কংশবধ)।
ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীবৃন্দ হলেন: বন্যা তালুকদার, সুস্মিতা দেব, সুমি বৈদ্য।
উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি বিশ্বনাথ পৌরসভা মেয়র মুহিবুর রহমান।

শ্রীকৃষ্ণের জন্মদিনে দেশ, জাতি ও বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি আর সাম্প্রদায়িক সংহতি কামনা করা হয়। জন্মাষ্টমীর আয়োজনে অংশ নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান জানান সভাপতি রবীন্দ্র পাল ও সাধারণ সম্পাদক তপন পাল।