ব্রাজিলের কোচ হচ্ছেন মরিনিও!


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:৩১ অপরাহ্ন / ১৪
ব্রাজিলের কোচ হচ্ছেন মরিনিও!

ফেবারিট হিসেবেই বিশ্বকাপ খেলতে কাতার গিয়েছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় নেইমারদের। হতাশাজনক বিদায়ের পর চাকরি ছাড়তে হয় কোচ তিতেকেও।

এখন দলকে পুনর্গঠিত করতে নতুন কোচের সন্ধানে আছে সেলেসাওরা। তিতের বিদায়ের পর বেশ কিছু নাম সামনে এলেও, এখন শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ হোসে মরিনিওকে কোচ হিসেবে পেতে চায় লাতিন জায়ান্টরা। দুই পক্ষের আলাপও নাকি শুরু হয়েছে।