
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক লন্ডন সিটির বিশিষ্ট ক্যাটারিং ব্যবসায়ী ও কমিউনিটি নেতা গুলজার খান বলেছেন,বিশ্বনাথে টাকার অভাবে লেখাপড়া করতে পারছেনা ,সেই সকল শিক্ষার্থীদের পাশে থাকবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়নে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা চালানো উচিত। রবিবার (২২ শে সেপ্টেম্বর )রাতে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়নে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আলী,শেখ হারুনুর রশীদ,সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ,বিশ্বনাথ বিডি টুয়েন্টিফোর সম্পাদক তজম্মুল আলী রাজু,ইসলামিক মিডিয়ার সম্পাদক শহীদুর রহমান ,বিশ্বনাথ নিউজের স্টাফ রিপোর্টার নুর উদ্দিন,দৈনিক আজকালের খবরের বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম ,ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ,দৈনিক সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি সমুজ আহমদ সায়মন ,আলোচিত বিশ্বনাথ সম্পাদক সুজিত দেব,ইনফো বাংলার বিশ্বনাথ প্রতিনিধি ফারুক আহমদ ,মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের নিজস্ব প্রতিবেদক মাজহারুল ইসলাম সাব্বির ,সংগঠক জালাল উদ্দিন,নাছির উদ্দিন,আফজাল মিয়া,জাহান মিয়া,সাব্বির আহমদ।
আপনার মতামত লিখুন :