বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন /
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

৬ মাস মেয়াদী কারিগরী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করার লক্ষ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ও অর্থায়নে ১৬ শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করেছে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ। বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) ট্রাস্টের কলেজ রোডস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ট্রাস্টের সভাপতি মো. মাফিজ খানের সভাপতিত্বে ও স্থানীয় কমিটির কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টে ইউকের সহ সভাপতি মিছবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সাবেক প্রতিষ্ঠাকালিন কোষাধ্যক্ষ এম এ মজিদ, সহসভাপতি আলহাজ্ব হাছন আলী, এম. এ সাত্তার, সাবেক ট্রেজারার ড. মুজিবুর রহমান, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির মিয়া, ইসি মেম্বার নেছার আলী লিলু, শেখ মবশ্বির আলী, ট্রাস্টি মাসুক মিয়া, এম এ কদ্দুছ, রহমত আলী, আনোয়ার খান, আতিকুর রহমান বুলবুল, ফারুক মিয়া, আবুল খায়ের আলী, শেখ আবুল বাসার, আব্দুল ওয়াহিদ আলমগীর, ডাক্তার শানুর আলী মামুন, প্রবাসী মঈন উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।