বিশ্বনাথ উপজেলা সনাতনী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা সনাতনী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলা সনাতনী সমন্বয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সনাতনী সম্প্রদায়ের ঐক্য সম্প্রীতি ও উন্নয়নে আপাময় সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ সদর শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সনাতনী সম্প্রদায়ের অনৈক্য ও সমন্বয় হীনতার প্রশ্নে নেতৃবৃন্দ বিশ্বনাথ উপজেলা সনাতনী সমন্বয় পরিষদ নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ করেন। যার মাধ্যমে আসন্ন শারদীয় দূর্গোৎসবে শান্তি শৃংখলা নিশ্চিতসহ প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দের সাথে সমন্বয় সাধনের উদ্যোগ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাবুল কান্তি দাশ (মেঘল), রনজিৎ গোস্বামী, ঝলক আচার্য্য, গোবিন্দ মালাকার, সঞ্চিত বৈদ্য, শংকর দে, স্বপন দে, বকুল দেবনাথ, রাজীব কান্তি দাশ মিতুল, মিন্টু মালাকার, বাপন পাল, রন চন্দ,  গোপাল পাল, সাধন চন্দ, মঞ্জু বিশ্বাস, অদৈত্য পাঠক, অধির আচার্য্য, রতন বৈদ্য, জয়ন্ত পাঠক, আনন্দ মালাকার, ঝিনুক আচার্য্য, সনর দেবনাথ, মিল্টন পাল, কাজল মালাকার, জীবন পাল প্রমূখ।