বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আজ ২১ শে এপ্রিল ২০২৪ ইং রবিবার বিশ্বনাথের মিডিয়াকর্মীদের বৃহত্তম সংগঠন
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যদের মতামতের বিক্তিতে নবগঠিত কমিটি গঠন করা হয়।

মো.শাহীন উদ্দীন সভাপতি, ও মোহাম্মদ সায়েস্তা মিয়াকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী নব গঠিত কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্যান দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি এ.কে.এম তুহেম, যুগ্ম সম্পাদক মো.আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ মো.আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, সদস্য আবিদ উদ্দীন নিজাম, সদস্য ছালেক উদ্দীন।