বিশ্বনাথ ইউকে ইউথ ইন্সটিটিউটের পূর্ণমীলনী ও পিঠা উৎসব সম্পন্ন


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন /
বিশ্বনাথ ইউকে ইউথ ইন্সটিটিউটের পূর্ণমীলনী ও পিঠা উৎসব সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ ইউকে ইউথ ইন্সটিটিউট’র উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব, পূর্ণমীলনী, ও ইজি ভিসার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্বনাথ ইউকে ইউথ ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরী করা পিঠা নিয়ে আয়োজন করা হয় এই উৎসবের।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পিঠা উৎসব। বাঙালির গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার প্রদর্শনী ছিল উৎসবের মূল আকর্ষণ। চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, নারকেলের পুলি এবং দুধ পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠার স্টলে উপচে পড়া ভিড় দেখা যায়।
বিশ্বনাথ ইউকে ইউথ ইন্সটিটিউটের ইনচার্জ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সালেহ আহমদ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, হাজী মফিজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’র শিক্ষিকা ফাতেমা বেগম, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র অর্থ সম্পাদক আব্দুল আলীম, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‘র সাবেক হেলথ ইন্সপেক্টর ডাক্তার নজরুল ইসলাম, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরকুম আলী, ইউকে ইউথ ইন্সটিটিউটের সিনিয়র অফিস এক্সিকিউটিভ জমির আহমদ, হেড অফ আইটি ডিপার্টমেন্ট জিয়াউল হক, আইএলটিএস ইন্সট্রাক্টর বাবলু বৈদ্য, কম্পিউটার শিক্ষক জাহেদ আহমদ, মডারেটর লিমা বেগম, ফাহিমা বেগম।
এসময় বক্তারা বলেন, এই পিঠা উৎসব প্রতিটি বাঙ্গালীর ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলে। কারণ এই ঐতিহ্যে রয়েছে প্রাণের ছোঁয়া।
পূর্ণমীলনী, পিঠা উৎসব ও ইজি ভিসার শুভ উদ্বোধনে বিশ্বনাথ ইউকে ইউথ ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা মাহফুজুল ইসলাম কল্লোল বলেন, “আমাদের লক্ষ্য ছিল প্রাক্তন ও বর্তমান প্রজন্মকে একত্র করা এবং আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা আশা করি এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এরআগে কোরআন তেলোয়াত করেন, সালেহ আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইএলটিএস লাইফ স্কিলস শিক্ষক সিতাব আলী।