বিশ্বনাথ আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা “রফিক’র” আকদ সম্পন্ন


alochitosnp07 প্রকাশের সময় : জুন ১৩, ২০২৩, ১১:২৪ অপরাহ্ন /
বিশ্বনাথ আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা “রফিক’র” আকদ সম্পন্ন


সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা সহ-সভাপতি, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়াসমাজ কল্যাণ সংস্থার সভাপতি, শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমী পরিচালক মোঃ রফিক আলী’র আকদ সম্পন্ন। মঙ্গলবার ( ১৩ জুন) এন আক্তার পপির সঙ্গে তার আকদ সম্পন্ন হয়েছে।
মোঃ রফিক আলী’র সাথে মো: আব্দুল মালেক-এর কন্যা এন আক্তার পপি-এর শুভ আকদ সম্পন্ন হয়েছে। কনের বাড়ীতে অনুষ্ঠিত আকদ অনুষ্ঠানে বর-কনে’র পরিবারের সদস্য, স্বজন এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। এসময় নবদম্পতির জন্য দোয়া কামনা করেছেন বর-কনের পরিবার। অতি শীঘ্র বড় পরিসরে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।
মোঃ রফিক আলী বলেন, এখন থেকে আমি দুটি পরিবারের সদস্য। একটি আমার বাবার, অন্যটি শশুরবাড়ির। খুব ভালো লাগছে। আমি সৌভাগ্যবান যে এন আক্তার পপি’র মতো ভালো একজন মহিলাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আর তার পরিবারের মানুষেরাও আমাকে খুব আপন করে কাছে টেনে নিয়েছেন। সবাই দোয়া করবেন আমার সুখী দাম্পত্য জীবনের জন্য।