
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী)-এর নেতৃত্বে এই মতবিনিময় সভায় আগামী ২১ ডিসেম্বর স্মরণোৎসবের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতেই অনুষ্ঠান সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) জোর দিয়ে বলেন যে, অনুষ্ঠানটি অবশ্যই সামাজিকতা রক্ষা করে এবং মরমি কবির আধ্যাত্মিক গানের আলোকে পালন করা হবে। তিনি কঠোরভাবে জানান, এই আয়োজনে কোনো ধরনের খারাপ বা নোংরা কোন পরিবেশের স্থান হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার ও রামপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল ইসলাম এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন ও অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান, শামীম আহমদ, উপজেলা ডেকোরেটার্স সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হান্নান, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিরহী কালা মিয়া ও আসাদুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া এবং সদস্য আব্দুল মনাফ।
আপনার মতামত লিখুন :