বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ১১:০০ অপরাহ্ন /
বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

বিশ্বনাথ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল মিয়া।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, দাদন ব্যবসায়ীদের অত্যাচার নির্মূল, প্রবাসীদের হয়রানীসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।

এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মোঃ রুবেল মিয়া বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা সবসময় পুলিশের পাশে থেকে পুলিশকে সহযোগিতা করবেন। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করতে চাই।

তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মাদ জামাল উদ্দিন,, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধক্ষ্য জামাল মিয়া, কার্য নির্বাহী সদস্য তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সমুজ আলী, সুজিত দেব, ফারুক আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সিনিয়র সদস্য সালেহ আহমদ সাকী, সদস্য মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন। বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য মশিউর রহমান, রাজা মিয়া।

প্রসঙ্গত: পদোন্নতি পেয়ে গত ২২ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় যোগদান করেন মোঃ রুবেল মিয়া । ইতি পূর্বে তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন।