
সিলেটের বিশ্বনাথে সর্বদলীয় সম্প্রীতি ‘পিএফজির উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, রাজনীতিক নেতৃবৃন্দ ও স্থানীয় পৌরসভার ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিএফজির সিনিয়র সদস্য আলতার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বলেন, সঠিক সময়ে সুন্দর বিষয়ের উপর মতবিনিময় আয়োজন করায় বিশ্বনাথ উপজেলা পরিষদের পক্ষ থেকে পিএফজিকে ধন্যবাদ জানাই। আপনারা যে লক্ষে কাজ করছেন, আমরাও সেই লক্ষ নিয়ে কাজ করছি। পিএফজির উদ্যোগ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি‘ সবার প্রচেষ্ঠায় এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি। বিশ্বনাথ পিএফজির এ্যাম্ভাসেডর তজম্মুল আলী রাজু ও সমন্ময়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিন এর যৌত পরিচালনায় অথিতি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) মুহিবুর রহমান সুইট, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পিএফজির পক্ষে বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিএফজির সিনিয়র সদস্য অধ্যাপক আবুল বশর ফারুক, বিশ্বনাথ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পিএফজির সিনিয়র সদস্য অধ্যাপিকা আফিয়া রশিদ। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, উত্তর বিশ্বনাথ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গৌছ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক হাজি আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিভাংশু গুন বিভু, পিএফজির জেলার সমন্ময়ক মোঃ মোজাম্মেল হক, উপজেলা গনফোরাম সভাপতি (একাংশ) তরিকুল ইসলাম, সদস্য আশিক আলী, বিশ্বনাথ পৌর কাউন্সিল (মহিলা) রাসনা বেগম, লাকি বেগম ও সাবিনা ইয়াসমিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সফিক আহমদ পিয়ার, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ লুৎফুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামীম আহমদ, পিএফজির সিনিয়র সদস্য হোসাইন আহমদ শাহীন, বিশ্বনাথ বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুমিন কালু, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমদ, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, সংগঠক নোয়াব আলী, শ্রী অজিত চন্দ্র দেব, মোঃ আবুল মতিন, আফিজ আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পিএফজির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :