
সিলেটের বিশ্বনাথে সকালে হাটতে বেরিয়ে সড়ক দূর্ঘনায় প্রাণ গেল আব্দুল করিম শিকদার (৬০) নামের এক বৃদ্ধের। শুক্রবার (৯ মে) সকাল ৮টার দিকে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক’র বাগিছা বাজারের নিকটবর্তি কজাকাবাদ গ্রামের সম্মুখে ঘটনাটি সংগঠিত হয়। নিহত আব্দুল করিম শিকদার উপজেলার দেওকলস ইউনিয়নের বগিরচক গ্রামের সাতির মিয়া শিকদারের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল বেলা হাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে আব্দুল করিম শিকদার ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক’র পাশ ধরে হেটে হেটে স্থানীয় বাগিছা বাজারের দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায় বিশ্বনাথ থেকে দশঘরগামী সিএনজি চালিত একটি অনটেস্ট অটোরিক্সা পেছন থেকে তাকে সজোরে ধাক্কায় দেয়। সেই থাক্কায় আব্দুল করিম শিকদার গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তখন আব্দুল করিম শিকদারকে মৃত ঘোষণা করেন। এসময় থানা পুলিশ সেই সিএনজি চালিত অনটেস্ট অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দূর্ঘটনায় সাথে সাথে সিএনজি অটোরিক্সার চালক পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে ঘটনার সাথে জড়িত থাকা সিএনজি চালিত অনটেস্ট অটোরিক্সাটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে চালক। এঘটনায় আব্দুল করিম শিকদারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :