বিশ্বনাথে লুট হওয়া ৩টি অস্ত্র উদ্ধার সন্ধান চলছে আরোও ৩টি’সহ গুলির


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন /
বিশ্বনাথে লুট হওয়া ৩টি অস্ত্র উদ্ধার সন্ধান চলছে আরোও ৩টি’সহ গুলির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ আগস্ট সিলেটের বিশ্বনাথ থানায় ভাংচুর ও অগ্নিসংযোগের পর লুট করা হয় ৬টি অস্ত্র ও গুলি’সহ প্রায় আড়াই শতাধিক গোলাবারুদ। শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত লুট হওয়া ৩টি অস্ত্র উদ্ধার হলেও বাকী ৩টি অস্ত্র ও গুলি-গোলাবারুদ উদ্ধারের সন্ধানে মাঠে কাজ করে যাচ্ছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানার পুকুর থেকে পুলিশ ১টি চায়না রাইফেল এবং সেনাবাহিনীর মাধ্যমে ২টি শটগান উদ্ধার হয়েছে। তবে লুট হওয়া ১টি নাইন এমএম পিস্তল, ১টি শটগান, ১টি গ্যাস গান এবং গুলি’সহ প্রায় আড়াই শতাধিক বিভিন্ন ধরনের গোলাবারুদ এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। ‘সেনাবাহিনী ও পুলিশ’র মাধ্যমে লুট হওয়া ৬টি অস্ত্রের মধ্যে ৩টি উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী ও মিডিয়া অফিসার থানার এসআই জয়ন্ত সরকার বলেন, লুট হওয়া বাকী ৩টি অস্ত্র ও গুলি- গোলাবারুদ উদ্ধার করতে থানা পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।