বিশ্বনাথে লতিফিয়া ইমাম সোসাইটির কমিটি গঠন


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন /
বিশ্বনাথে লতিফিয়া ইমাম সোসাইটির কমিটি গঠন

সিলেটের বিশ্বনাথে ‘লতিফিয়া ইমাম সোসাইটি’র কমিটি গঠন করা হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা (পশ্চিম হাটি) জামে মসজিদে সাবেক সভাপতি হাফেজ আব্দুলল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে মাওলানা ফখরুল ইসলামকে সভাপতি, শামছুল ইসলাম জুনেদকে পুনরায় সাধারণ সম্পাদক ও মাওলানা ইলিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ সেশনের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি ক্বারী ইরশাদ হোসেন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুুল আলীম, হাফেজ আব্দুল কাদির, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ তানজিম, প্রচার সম্পাদক মাওলানা মুশাররফ হোসেন সিরাজী, সহ প্রচার সম্পাদক হাফেজ নূর মিয়া, অফিস সম্পাদক মাওলানা আমির উদ্দিন, সহ অফিস সম্পাদক হাফেজ শাহজাহান মিয়া, সাহিত্য সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ সাহিত্য সম্পাদক হাফেজ নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ।

হাফেজ আব্দুল কাদির ও মাওলানা হোসাইন মোহাম্মদ সাইফুল্লাহকে সোসাইটির উপদেষ্টা নির্বাচিত করা হয়। এসময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।