বিশ্বনাথে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন /
বিশ্বনাথে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে সকাল ১১টায় উপজেলা পরিষদের সামন থেকে যুব র‍্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে শেষ হয়।

এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে ও কৃষি অফিসার কনক চন্দ্র রায়’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, উদ্যোক্তা স্বপ্না শাহীন, শাহীন আহমদ, মোছাম্মৎ রিপা বেগম। এরপর ৩জন উদ্যোক্তাদের মাঝে চেক বিতরন করে যুবাদের শপথবাক্য পাঠ করান ইউএনও সুনন্দা রায়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাহমিদা বিনতে হোসাইন। এসময় উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশসহ প্রায় দুই শতাধিক যুবা-যুবা মহিলারা উপস্থিত ছিলেন।