
সিলেটের বিশ্বনাথে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা কনফারেন্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শীতকালিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, উপজেলার বাসিয়া নদীর বর্জ্য ব্যবস্থাপনা ও সুরমা নদীর সাথে সংযোগ বাসিয়া নদীর প্রধান মূখ খনন’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনরা ভূমি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারি সৈয়দ বদলুল সালেকীন।
আপনার মতামত লিখুন :