
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে মরহুম হাজী আব্দুল মনাফ মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে প্রথম বারের মত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোজ বৃহস্পতি বার ২৩ শে মার্চ দুপুর ২ ঘটিকায় সুরির খাল গ্রামে মরহুম হাজী আব্দুল মনাফ এর নিজ বাড়ির আঙ্গিনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি পরিবারের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, পিয়াজ তিন কেজি, এক লিটার তেল, আলু দুই কেজি, চানা এক কেজি ও লবন এক কেজি।
আব্দুল আজিজ এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়াডের কাউসিলর সুমন আহমদ।
প্রধান অতিথির বক্তব্য বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়াডের কাউসিলর সুমন আহমদ বলেন, মানুষের বিপদাপদ, দুঃখ-কষ্ট, দারিদ্র্য ও অনাহারে সহায়তার হাত বাড়িয়ে দেয়া তুলনামূলকভাবে ভালো থাকা মানুষের অপরিহার্য কর্তব্য। মানুষ যে মানুষ, এটা তারই প্রমাণ বহন করে।
মানুষ যদি মানুষের জন্য না হতো, তাহলে মানবসভ্যতার এতটা বিকাশ ও উন্নয়ন কখনোই ঘটতে পারতো না। মানুষের টিকে থাকার একটা বড় কারণ পরস্পরের প্রতি সহানুভূতি, সহায়তার মনোভাব এবং সংঘবদ্ধতা। প্রবাসী ও সমাজের বিত্তমানরা অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, শিহাব উদ্দিন, এনামুল হক, ছাদউদ্দিন শাহীন, আব্দুল আজিজ, হাসান, হোসাইন, নাসির শিকদার, ইসলাম উদ্দিন, আমিন উদ্দিন, নাঈম ও সালাহ উদ্দিন।
আপনার মতামত লিখুন :