বিশ্বনাথে ভিজিডি কার্ডের চাল বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন /
বিশ্বনাথে ভিজিডি কার্ডের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  সিলেটের বিশ্বনাথ  ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১২৫ হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার নিজস্ব  কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১২৫ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরন করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ।

২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।

এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব অশোক বৈদ্য, প্যানেল চেয়ারম্যান-১, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মলিক মিয়া, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফজর রহমান ফজর, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য  নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সামিম আহমদ,  ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আশিক মাহমুদ, প্যানেল চেয়ারম্যান-২, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য  মোঃ খালেদ মিয়া, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তানভীর হোসেন ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী আব্দুল মালিক হান্নান, ৪,৫ ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোছাঃ বাবলী বেগম ও সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান-৩ – ৭,৮ ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য  মোছাঃ রোজিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন গ্রাম পুলিশ, রাজু চৌধুরী, শিবু কান্তি দাশ, আরকুম আলী প্রমুখ।