বিশ্বনাথে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন-সার্কেল আশরাফুজ্জামান


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন /
বিশ্বনাথে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন-সার্কেল আশরাফুজ্জামান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম (সেবা)। 

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় তারা বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন।

বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু,  বিশ্বনাথ থানার ওসি মোঃ রুবেল মিয়া, এসআই আব্দুল মান্নান, সাংবাদিক আশিক আলী, শ্রী শ্রী শনি মন্দির  দূর্গাপূজা কমিটির সভাপতি  বিজয় চন্দ্র দে, সাধারন সম্পাদক কানু রঞ্জন দে, উপদেষ্টা সদস্য অলক দাস, ভুবেশ চন্দ্র দাস, বীরেন্দ্র মালাকার, সদস্য লিটন দে, লিটন দেবনাথ প্রমূখ।