
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ০৯টা থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করেন।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ লক্ষ্যে পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই গুজব রটানোর অপপ্রয়াস পরিলক্ষিত হলে অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ থানার ওসি মোঃ রুবেল মিয়া, এসআই আব্দুল মান্নান, শ্রী শ্রী শনি মন্দির দূর্গাপূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারন সম্পাদক কানু রঞ্জন দে, উপদেষ্টা সদস্য অলক দাস, ভুবেশ চন্দ্র দাস, বীরেন্দ্র মালাকার, সদস্য লিটন দে, লিটন দেবনাথ প্রমূখ।
আপনার মতামত লিখুন :