
সিলেটের বিশ্বনাথে এই প্রথমবারের মতো নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনে জরুরী ভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম, এজিএম, ইঞ্জিনিয়ার ও লাইনম্যান সমন্বয়ে এই জরুরী সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও উপস্থিত নেতৃবৃৃন্দ বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম’কে জরুরী ভিত্তিতে লাইন মেরামত করে সৃষ্ট জটিলতা সমাধানের জন্য বলা হয়। এসময় ডিজিএম দ্রæত সমস্যা সমাধানের জন্য সকলকে আশ্বস্ত করেন।
উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, এজিএম জিয়াউর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ও সাবেক সভাপতি আশিক আলী ।
আপনার মতামত লিখুন :