বিশ্বনাথে বিএনপি নেতা সেবুল মিয়ার পিতার কুলখানিতে গণভোজ অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৬:২৬ অপরাহ্ন /
বিশ্বনাথে বিএনপি নেতা সেবুল মিয়ার পিতার কুলখানিতে গণভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়ার পিতা জানাইয়া পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরব্বী মরহুম হাজী আয়না মিয়ার কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) মরহুমের জানাইয়াস্থ গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, গণভোজের আয়োজন করা হয়। বাদ যোহর গ্রামের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে গ্রামের জনগণ, আশপাশের বেশ কয়েকটি গ্রামের জনসাধারণ, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, দলীয় নেতাকর্মিসহ প্রায় ৩ হাজার লোকজন গণভোজে অংশ নেন।
উল্লেখ্য, জানাইয়া গ্রামের প্রবীন মুরব্বি, বিশিষ্ট সালিশী ব্যাক্তিত্ব ও জানাইয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আয়না মিয়া গত ১৬ জুলাই রাত তিনটায় ইন্তেকাল করেন। পরদিন ১৭ জুলাই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।