বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাহাদের


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৯:০১ অপরাহ্ন /
বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাহাদের

সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ আহমদের (৭)। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের দূর্গাপুর (কারিকোনা) গ্রাম এলাকায় দূর্ঘটনাটি ঘটে। বিশ্বনাথ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ পৌর শহরের পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার পুত্র। তবে তারা স্বপরিবারে দীর্ঘদিন ধরে দূর্গাপুর (কারিকোনা) গ্রাম এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষার্থী ফাহাদ শনিবার সকালে বাসা থেকে নিজের বাইসাইকেলে করে একই এলাকায় থাকা পিতার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিশ্বনাথ-রশিদপুর সড়কের দূর্গাপুর (কারিকোনা) গ্রাম সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির সামনে সিলেট থেকে ছেড়ে আসা লামাটুকের বাজারগামী বাস (চট্টমেট্টো-ব ১১-১২৯৫) ফাহাদকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। এরপর পরিবারের সদস্য’সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার স্কুল শিক্ষার্থী ফাহাদ আহমদকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দূঘর্টনার সাথে সাথেই বাস নিয়ে চালক-হেলপার পালিয়ে যায়।

সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থী ফাহাদ আহমদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।