বিশ্বনাথে প্রবীণ ব্যক্তি ফখরুল ইসলামের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনা ও বিএনপির শোক


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন /
বিশ্বনাথে প্রবীণ ব্যক্তি ফখরুল ইসলামের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনা ও বিএনপির শোক



বিশ্বনাথ পৌরসভার জানাইয়া (পূর্বপাড়া) গ্রামের প্রবীণ ব্যক্তি ফখরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১২ নভেম্বর)  সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১টায় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রবীণ ব্যক্তি ফখরুল ইসলাম সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা।
এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম ফখরুল ইসলাম সাহেব ছিলেন একজন সৎ, পরোপকারী ও সমাজপ্রেমী মানুষ। তাঁর মৃত্যুতে এলাকাবাসী এক প্রিয় ব্যক্তিত্বকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া আরও শোক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
তারাও পৃথক শোক বার্তায়  মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।