
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি প্রাতিষ্ঠানিক পুকুর ও কাপনা মাকুন্দা জলমহালে ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে বিশ্বনাথ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আওতায় ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, এমপির এপিএস অসিত রঞ্জন দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, আহমদ আলী ইরণ প্রমূখ।
আপনার মতামত লিখুন :