
বিশ্বনাথে রবিবার (১১ ফেব্রুয়ারি) ধীতপুর-ইকবালপুর দারুচ্ছুন্নাহ লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৪-২৫ সালের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সালিশ ব্যক্তিত্ব ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. চন্দন মিয়া সভাপতিত্বে সভায় এলাকার মুরব্বীয়ান ও যুবকেরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বস্মতিক্রমে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার-কে সভাপতি, বিশ্বনাথ পুরাতন বাজারের ব্যবসায়ী মো. মফিক মিয়া-কে সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ ধীতপুর-ইকবালপুর দারুচ্ছুন্নাহ লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. মলিক মিয়া মেম্বার, সহসভাপতি তফজ্জুল আলী মেম্বার, আব্দুল খালিক, সহসাধারণ সম্পাদক হাফিজ হারুন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আক্তার মিয়া, কামরান হোসেন, কোধাধ্যক্ষ হাফিজ লাহিন মিয়া, সদস্য তাজুল ইসলাম, মছলম মিয়া, জিলু মিয়া, মিজানুর রহমান লিলু, মুহিবুর রহমান বাদশা, রাসেল আহমদ, জাবেদ মিয়া, শাহিন মিয়া, আইয়ুব আলী, হাফিজ হুশিয়ার আলী, আব্দুল হামিদ।
আপনার মতামত লিখুন :