
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষের সমর্থনে সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর সেন্টার কমিটি গঠন উপলক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুমিন খান মুন্না।
বক্তব্যে তারা বলেন, শ্রীধরপুর সেন্টার এম. ইলিয়াস আলীর ঘাটি। এ সেন্টারে প্রতিবারই ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। আগামী নির্বাচনেও বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে বলে প্রত্যাশা করেন তারা।
প্রবীণ বিএনপি নেতা মশাহিদ খানের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাওছার খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক কয়েছ শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল খান, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য যুবনেতা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা স্বপন লাল দে, যুবনেতা আবদুল মুমিন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমূখ। সভায় শ্রীধরপুর, মশুলা, গড়গাও, আগন শাসন, কাউপুর, গঙ্গাধরপুর, ভাগমতপুর, বজ্রকোনা গ্রামের মুরব্বিয়ানসহ যুবসমাজের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে মুমিন খান মুন্নাকে আহবায়ক ও কাওছার খানকে সদস্য সচিব করে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ১৫১ সদস্য বিশিষ্ট সেন্টার কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :