
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে ৭নং দেওকলস ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব হাজী ফখরুল আহমদ মতছিন ও ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার জনাব মোঃ আমির আলী এবং প্রবাসীবৃন্দদের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। সংবর্ধনা সভায় ১নং ওয়ার্ডবাসীর আয়োজনে মোঃ ছমির উদ্দিন এর সভাপতিত্বে ও ঝিনুক আচার্য্য পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, ৭নং দেওকলস ইউনিয়নে তৃতীয়বারের মতো ভোট দিয়ে পরিক্ষিত ব্যক্তি প্রতিকুল প্রতিষ্টার মধ্যে ইউনিয়নবাসী নির্বাচিত করেন নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী ফখরুল আহমদ মতছিনকে। বর্তমানে যেভাবে ইউনিয়নবাসী এগিয়ে এসেছেন ঠিক সেই ভাবে আগামীতে যেন সবসময় পাশে থেকে দেওকলস ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী ফখরুল আহমদ মতছিন বলেন, আপনাদের এই ভালবাসা আমাকে আরও উদ্যমী করবে সেবামূলক কর্মকাণ্ডে। আপনাদের দোয়া চাই যাতে জনসেবামূলক কর্মকাণ্ডে বাকীটা জীবন নিয়োজিত থাকতে পারি। আমার লক্ষ্য হচ্ছে ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের উন্নয়ন-অগ্রগতিতে কিছুটা হলেও অবদান রাখা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত ১নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আমির আলী, ২নং ওয়ার্ড এর মেম্বার মুস্তাক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মোঃ বাছির খান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ সবজুল আলী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাইস্তা আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মোঃ জিলু মিয়া, ৪নং ওয়ার্ড এর মেম্বার মোঃ লায়েক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফারুক খান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ সুয়াদ খান, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ কালা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আহমদ লিটন, প্রবাসী মোঃ আলী হোসেন, প্রবাসী মোঃ শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দেওকলস ইউনিয়ন বাসী প্রমূখ।
এর আগে কোরআন তেলোয়াত করেন হাফিজ ফয়জুর রহমান।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপন আর্চায্য।
আপনার মতামত লিখুন :