বিশ্বনাথে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন /
বিশ্বনাথে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান আহমদের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল-আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মিতা বেগম ও আখতার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুস সামাদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।